তেপান্তর রিপোর্ট:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে কেবল জনগণের ভোটের রায়ে। ভোটারদের অবজ্ঞা করে এমন কোনো শক্তি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে ‘নতুন জালেমের’ আবির্ভাব ঘটেছে, যারা গুপ্ত সংগঠনের ছদ্মবেশে মানুষের অধিকার কেড়ে নিতে চায়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। এই শক্তিগুলো ক্ষমতায় গেলে জনগণের ন্যূনতম বাকস্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার বিপন্ন হবে।
নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে তারেক রহমান ভোটারদের সতর্ক করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পর্দার আড়ালে নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে ব্যালটের মাধ্যমে এই ‘নতুন জালেমদের’ প্রতিহত করার আহ্বান জানান তিনি। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন।
বক্তব্যকালে তিনি সবার জন্য সমান মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, জনগণের অংশগ্রহণমূলক একটি সরকারই কেবল দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। বিস্তারিত আসছে…
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics