তেপান্তর রিপোর্ট:
দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার নতুন এ দর নির্ধারণের পর আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে বর্ধিত মূল্যে স্বর্ণ ও রুপা কেনাবেচা হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান বাজারদর ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়।
অন্যান্য মানের রুপার মধ্যে ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারিত রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics