Tepantor

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান: নির্বাচনোত্তর রাজনৈতিক সৌজন্যতা

16 February, 2026 : 7:41 pm

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীতে চরমোনাই পীরের বাসভবন ‘রূপায়ণ স্বপ্ন নিলয়’-এ যান।

সাক্ষাৎকালে দুই নেতা নির্বাচনোত্তর দেশের রাজনৈতিক পরিস্থিতি, নতুন সরকার গঠন এবং জাতীয় ঐক্যের বিষয়ে মতবিনিময় করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তারেক রহমান গুলশানের বাসভবন থেকে সিদ্ধেশ্বরীর উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নতুন সরকার গঠনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের এই ধারাবাহিক যোগাযোগকে দেশের আগামীর রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array