মোঃ আব্দুল হান্নান: ১১ জানুয়ারী শনিবার সারাদেশের মতো নাসিরনগরে মুজিববর্ষ পালিত হয়। ওইদিন ফান্দাউক ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেপাল চন্দ্র সাহাজী মুজিব র্বষ পালন শেষে সন্ধ্যায় নাসিরনগর ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতা কর্মীদের সাথে মিটিং শেষে ফেরার পথে সন্ধ্যায় কাঁচারী পাড়ায় এলাকায় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন। নেপাল সাহাজী জানায়, হামলাকারী চারজনের মধ্যে দুইজনকে সে চিনতে পেরেছে। তারা ফান্দাউক ইউনিয়নের উত্তর সিংহগ্রামের বাসিন্দা। নেপাল জানায় ওই সময় সে ডাক বাংলো থেকে বের হয়ে কাঁচারী পাড়া আসার সাথে সাথে তার মোবাইলে একটি ফোন আসে। এ সময় সে ফোন রিসিভ করে কথা বলছি। হঠাৎ করে চার জন মিলে তাকে গলায় চাদর পেছিয়ে শ্বাসরোদ করে প্রাণে হত্যার চেষ্ঠা চালায় ও মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। তাদের হামলায় তার একটি দাঁত পড়ে ও একটি নড়ে যায়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়। নেপাল জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ২০১০ সালেও তারা তাকে প্রাণে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল। নেপাল আরো জানায়, এসময় যদি পাশ্ববর্তী লোকজন না দেখত, তাহলে তারা তাকে মেরে মুসলিম বাড়ীতে লাশ ফেলে যেত। আর এর জের মুসলমানদের ভোগতে হতো এমনকি তারা নাসিরনগরে আবারও একটি ৩০ শে অক্টোবরের জন্ম দিতে চেয়েছিল। ওই ঘটনায় ৪ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও জানায় নেপাল। থানার এস,আই মোঃ ময়নাল হোসেন খাঁন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics