Tepantor

বাঞ্চারামপুরে মাদকাসক্ত মেয়ের কেচির আঘাতে মা নিহত

28 February, 2021 : 2:07 pm

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাদক সেবনের টাকা না দেওয়ায় মেয়ে পাপিয়া বেগম(২৭) ক্ষুদ্ধ হয়ে কেচি দিয়ে তারই গর্ভধারীনী মা রহিমা বেগম (৫০) কে খুন করেছেন। রোববার (২৮ ফেব্রুয়ারী) সকাল ছয়টার দিকে আইয়ূবপুর ইউনিয়নের দশআনী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মেয়ে পাপিয়া বেগমকে আটক করেছে থানা পুলিশ। নিহত রহিমা বেগম স্বামীর নাম বাবুল মিয়া। তার স্বামীর বাড়ি জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতো।

পুলিশ জানায়, রোববার সকাল ছয়টার দিকে মার কাছে ইয়াবা কেনার জন্য টাকা চান পাপিয়া বেগম। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাপিয়া বেগম রহিমা বেগমের পেটে কেচি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে দশআনী বাজারে বাবুল মিয়ার ফার্মেসিতে নেওয়া হয়। পরে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়,পাপিয়া মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কলহ লেগেই থাকতো পাপিয়া ও তার স্বামী ইসহাকও মাদকাসক্ত। উক্ত ইউনিয়নের দশআনী গ্রামের করিম মিয়ার মেয়ে রহিমা বেগমের সঙ্গে বিয়ে হয় আখাউড়া উপজেলার দেবগ্রাম বাবুল মিয়ার সাথে। বিয়ের পর থেকে স্বামীসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। বড় মেয়ে পাপিয়া বেগম( ২৭) প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই বছর আগে আইয়ুবপুর গ্রামের ইসহাক মিয়া নামের এক যুবককে বিয়ে করেন। কিন্তু ইসহাক মিয়ার পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় তিনিও পাপিয়ার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের কেচির আঘাতে মা মারা যাওয়ার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ঘাতক পাপিয়াকে আটক করেছি তবে এই পরিবারের অনেকেই মাদকসেবন করেন বলে শুনেছি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।