Tepantor

নাসিরনগরে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

7 November, 2021 : 5:47 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় নাছিরনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নাছিরনগর মন্দির হামলা মামলার আসামী মোঃ ফারুক মিয়া এবং নাছিরনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় প্রথমে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক পরে জেলা আওয়ামী লীগ কর্তৃক তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে দলীয় সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ প্রেরণ করা হয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় স্থানীয় আওয়ামী লীগ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array