আশরাফুল মামুনঃ আখাউড়া উপজেলায় মাদক ব্যবসায়ীর সাথে পাড়া প্রতিবেশীর সংঘর্ষে দূ পক্ষের কমপক্ষে ৮ জন নারী পুরুষ আহত হয়েছেন। আজ (১৭ ই মার্চ) শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলার উঃ ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে মাদক ব্যবসায়ী আ: হেকিম ওরফে টাক্কা (৩২) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেন, ১ ম পক্ষ কল্যানপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র আঃ হেকিম টাক্কা (৩২), আঃ রহমানের পুত্র চুন্নু মিয়া(৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), অপরপক্ষের আহতরা হলেন, মৃত কাজী সোনা মিয়ার পুত্র কাজী সিরাজ(৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া ( ৩৭), ফয়জুল হক মিয়ার পুত্র মো. রনি মিয়া(৩২) ও সালেক মিয়া( ৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আলিম মিয়ার পুত্র মো. সোহেল মিয়া। সবাই একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,অত্র উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কল্যানপুর গ্রাম মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কল্যানপুরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ একই গ্রামের দূ পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, আহত সবাই কে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আঃ হেকিম টাক্কার অবস্থা আশঙ্কাজনক হওায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, আর চুন্নু মিয়া কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খবর নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics