আশরাফুল মামুন:আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের (গঙ্গা মূড়ি) মৃত শানু মিয়ার ছেলে ডিম ব্যবসায়ী মো: আমজাদ আলী (৩৮) কে অপহরণ করে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি প্রদানের অপরাধে মো. রিপণ মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রিপন একই এলাকার মো. হারুন মিয়ার ছেলে।
পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল রাত ১০ টার সময় খালাজুড়া – আনোয়ারপুর রাস্তার উপর থেকে কয়েকজন মিলে আমজাদ আলী কে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় তারা। পরে হাত পা বেধে ভয়ভীতি প্রদর্শন করে রিপন।
খবর পেয়ে পুলিশ আমজাদ কে পিছমোড়া করে হাত বাধা অবস্থায় উদ্ধার করে। অপহৃত আমজাদ আলীর অভিযোগের ভিত্তিতে রিপন কে আটক করে পুলিশ।
এ বিষয়ে আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, লোক মারফতে খবর পেয়ে ভিকটিম মোঃ আমজাদ আলী কে উদ্ধার করে পুলিশ, পরে তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে আসামি রিপন কে গ্রেফতার করে পুলিশ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics