Tepantor

সরাইলে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

8 November, 2023 : 11:51 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবিদ মিয়া (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে ভিকটিমের মা বাদী হয়ে সরাইল থানায় ধর্ষণ মামলাটি করেন।

অভিযুক্ত আবিদ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জোড়াশা এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভিকটিমের মা জানান, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে ভিকটিম শিশুটি বাড়ির রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় অভিযুক্ত আবিদ ভিকটিম শিশুটিকে বাড়ির পশ্চিম পাশের ধানী জমিতে নিয়ে জোরপূর্বক ভাবে ভিকটিমকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ততক্ষনে আবিদ পালিয়ে যায়। পরে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করে পরিবারের লোকেরা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। খুব শীঘ্রই আসামীকে গ্রেফতার করা হবে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array