Tepantor

সিঙ্গারবিলে চাঁদা দাবীর অভিযোগে ভূয়া সাংবাদিক আটক

9 March, 2025 : 1:35 pm
ছবি: আটককৃত মোস্তফা মনসুর সজল

তেপান্তর রিপোর্ট: বিজয়নগরের সিঙ্গারবিলে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গণমাধ্যম কর্মী পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে জনতা। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাতে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন।

এর আগে শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে চালকরা আটক তাকে করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, সিঙ্গারবিল বাজার স্ট্যান্ডে একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশাগুলো পরিচালনা হয়ে আসছে। গত ২-৩ দিন টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তোলেন মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। পরে সেই সংবাদ প্রকাশ না করার অনুরুধ জানান পরিচালনা কমিটি। পরে ১০ হাজার টাকায় সেটি রফাদফার কথা হয়।কিন্তু  চালকরা এই টাকা দিতে অস্বীকার করলে সজল সংবাদ প্রচার করার হুমকি প্রদান করেন। শনিবার দুপুরে মোটরসাইকেলে এসে তিনি আবারও টাকার দেওয়ার কথা বলে হুমকি দেন। এর একপর্যায়ে সজলের কাছে তিনি কোন টেলিভিশনের সাংবাদিক সেটি জানতে চাইলে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে যাচাই করে দেখা যায় তার কাছে নিউজ টুয়েন্টিফোর টিভি চ্যানেলের আইডি কার্ড। পরে ওই কার্ড ভূয়া বলে প্রমাণিত হয়।   তিনি গণমাধ্যম কর্মী  নন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়৷

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array