তেপান্তর রিপোর্ট: বিজয়নগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ)বিজয়নগর উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অভিভাবক মহসিন আহমেদ ভূইয়া ও জমির হোসেন দস্তগীর, ডাঃ রফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, ছায়েদ খন্দকার।
বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হ্নদয় ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাশারী, সহ সভাপতি মাওলানা কাউছার আহমেদ,চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন, আসাদুজ্জামান সিপন,বিএনপি নেতা মানিক সরকার,শফিকুল ইসলাম শ্রাবন,বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূইয়া,দাউদপুর পাবলিক স্কুলের প্রধান শিহ্মক মোঃ রফিকুল ইসলাম সাহেদ,ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন,ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান ওমর।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics