ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অসুস্থ মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে এই মানবিক সফর করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে শহিদ শরিফ ওসমান বিন হাদির মায়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত শোনেন। তিনি রোগীর সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষভাবে অনুরোধ জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
জামায়াত আমিরের এই সফরের সময় তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ-এর নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে অন্যতম পরিচিত মুখ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics