Tepantor

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

18 February, 2026 : 8:40 am

তেপান্তর রিপোর্ট:
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিশ্বনেতারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে অত্যন্ত আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে নিজ নিজ দেশের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

বৈঠকে বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছাড়াও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গতকাল বিকেলে শপথ গ্রহণের পরপরই এই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন সরকারের বৈদেশিক নীতির ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array