তেপান্তর রিপোর্ট:
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে গ্রাহকরা তাদের আমানত উত্তোলন করতে পারবেন। প্রথম ধাপে চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহকরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘রেজুলেশন স্কিম’ অনুমোদন দেওয়ার পর এই প্রক্রিয়া চূড়ান্ত হয়। এর ফলে অস্তিত্বহীন হয়ে পড়া পাঁচটি দুর্বল ব্যাংকের সব সম্পদ ও দায় এখন নতুন ব্যাংকের অধীনে চলে এসেছে। গ্রাহকরা তাদের আগের চেক বই ব্যবহার করেই লেনদেন চালিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গ্রাহকদের ২ লাখ টাকা দেওয়ার পর অবশিষ্ট অর্থ তাদের অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে এবং তাতে প্রচলিত হারে মুনাফা যোগ হবে। ব্যাংকের আর্থিক ভিত্তি ক্রমান্বয়ে শক্তিশালী হওয়ার পর বাকি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে। তবে মেয়াদী ও স্থায়ী আমানত (FDR) ফেরতের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এখনো কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি।
তথ্যমতে, একীভূত হওয়া এই পাঁচ ব্যাংকে গ্রাহকদের মোট ১ লাখ ৪৭ হাজার কোটি টাকার আমানত রয়েছে, যার সিংহভাগই সাধারণ গ্রাহকদের ব্যক্তিগত সঞ্চয়। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে আমানতকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরবে বলে আশা করা হচ্ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics