Tepantor

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী নিযুক্ত

3 January, 2026 : 4:40 pm

তেপান্তর রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) ও প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়োগের তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত এ বি এম আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সালেহ শিবলী আগে থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস উইংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে একই বিমানে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরার পর তার দাপ্তরিক ও যোগাযোগ কার্যক্রমকে আরও গতিশীল করতেই অভিজ্ঞ এই দুই কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array