বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপা নতুন দামে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৮ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
একই সাথে রুপার দামও ভরিতে ৩৮৫ টাকা কমানো হয়েছে। আজ থেকে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
উল্লেখ্য, গহনা কেনার ক্ষেত্রে বাজুস নির্ধারিত মূল্যের সাথে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে। চলতি বছরের প্রথম ১০ দিনে এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণের দাম কমানো হলো।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics