তেপান্তর ক্রীড়া প্রতিবেদক:
দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় দলের দরজা আবার খুলছে অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। এখন থেকে দল নির্বাচনের ক্ষেত্রে তাকে বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সাকিব আল হাসান যদি শারীরিকভাবে ফিট থাকেন, তবে তাকে জাতীয় দলে নিতে নির্বাচকদের কোনো বাধা নেই। নির্বাচক প্যানেল এখন থেকে তাকে নিয়মিত বিবেচনায় রাখবেন।
বোর্ড সভায় সাকিবের বর্তমান ফর্ম এবং দলে তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিসিবি সূত্র জানায়, শুধুমাত্র দলে ফেরানোই নয়, সাকিবের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তি নবায়নের বিষয়টিও বোর্ডের ইতিবাচক বিবেচনায় রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক নানা বিতর্কের কারণে বেশ কিছুদিন জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
তবে আইসিসি ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজের আগে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করছেন বোর্ড কর্তারা। এখন সাকিবের ফিটনেস ও খেলার ইচ্ছা অনুযায়ী তাকে পরবর্তী সিরিজগুলোতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics