Tepantor

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার শপথ নিতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল

5 February, 2026 : 6:22 pm

তেপান্তর রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষের পক্ষে দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যান নেতা-কর্মীরা।

বিকেলে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া দৌলতবাড়ি দরবার শরীফ মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের শপথ নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দিনভর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করুন। আপনারা আমাকে ভোট না দিলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে অবশ্যই কেন্দ্রে যাবেন। নিজের ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক দায়িত্ব।”

সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা শেষে প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামল সিঙ্গারবিলের কাশীনগর, মেরাশানী ও দৌলতবাড়িসহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array