Tepantor

সরাইলে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

12 February, 2026 : 12:49 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (কেন্দ্র নং-৫১) এই ঘটনা ঘটে।

নিহত পোলিং অফিসারের নাম মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পর কেন্দ্রে কিছু সময়ের জন্য শোকের ছায়া নেমে এলেও ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।