Tepantor

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

15 February, 2026 : 8:37 am

তেপান্তর রিপোর্ট:
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি। জামানত রক্ষার জন্য ন্যূনতম ২৮ হাজার ৯১৪টি ভোটের প্রয়োজন ছিল।

জামানত হারানো প্রার্থীরা হলেন:
১. মো. জহিরুল হক খান (জাতীয় পার্টি) – ২,৪৫৩ ভোট
২. মো. জসিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – ২,২৭৭ ভোট
৩. রাফি উদ্দিন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) – ৭৭৩ ভোট
৪. শাহীন খান (ন্যাশনাল পিপলস পার্টি) – ১০৯ ভোট
৫. মো. জহিরুল হক চৌধুরী (গণঅধিকার পরিষদ) – ১০৭ ভোট

নির্বাচনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১,৭৯৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, নির্বাচনি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম ভোট না পাওয়ায় এই পাঁচ প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array