Tepantor

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান

15 February, 2026 : 8:45 am

তেপান্তর ক্রীড়া প্রতিবেদক | ঢাকা:

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সন্ধ্যার এই ব্লকবাস্টার লড়াই ছাড়াও আজ বিশ্বকাপের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম ম্যাচে বেলা ১১টা ৩০ মিনিটে নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নামিবিয়া। তবে ক্রিকেট বিশ্বের মূল আকর্ষণ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ভারত-পাকিস্তান দ্বৈরথ। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

ফুটবল অঙ্গনে আজ এফএ কাপের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৬টায় লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে বার্মিংহাম। রাত ৮টায় স্টোক সিটি লড়বে ফুলহামের বিপক্ষে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে উইগানের আতিথ্য নেবে আর্সেনাল।

স্প্যানিশ লা লিগায়ও আজ চারটি ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টায় বিলবাও বনাম ওভিয়েদো, রাত ৯টা ১৫ মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম রায়ো ভায়েকানো এবং রাত ১১টা ৩০ মিনিটে লেভান্তে বনাম ভ্যালেন্সিয়া মুখোমুখি হবে। দিনের শেষ ম্যাচে রাত ২টায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে মায়োর্কা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।