তেপান্তর রিপোর্ট:
বাংলার চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা জামাই পিঠা, বউ সুন্দরী, পাতা নকশি, হৃদয়হরণ, মালাই রোল, চিতই ও রসমালাইসহ শতাধিক জাতের বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন। শিক্ষার্থীরা মোট ৮টি স্টলে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সব পিঠাকে শৈল্পিকভাবে উপস্থাপন করেন।
পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহীন মৃধা, সিরাজুল ইসলাম ও অভিজিৎ রায়। উৎসবের শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সৃজনশীলতা ও স্বাদের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, যান্ত্রিক জীবনের প্রভাবে গ্রামবাংলার পিঠা তৈরির ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে দেশের শেকড় ও সংস্কৃতিকে উজ্জীবিত রাখতেই এই ব্যতিক্রমী আয়োজন। উৎসবে কেবল শিক্ষার্থীরাই নয়, অভিভাবক ও দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics