Tepantor

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত

29 December, 2019 : 6:10 pm

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর: জেলার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার সকাল ১১ ঘটিকার সময়  ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান, হাসপাতালে কর্তব্যরত  সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক। এ সময় সিভিল সার্জন, হাসপাতালে আহত ছায়েদ মোল্লার ঘটনাস্থল ও আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন। সাধারণ মানুষের  স্বাস্থ্য সেবা  দুর গোড়ায়  পৌঁছাতে  ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন  ভূয়া চিকিৎসক থাকতে পারবে না বলেও জানান তিনি।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array