Tepantor

নাসিরনগরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে বিক্ষোভ

23 January, 2020 : 2:46 pm

মোঃ আব্দুল হান্নান: সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আলেম উলামা সম্প্রদায় কাদিয়ানীদের সরকারীভাবে অমুসলিম ঘোষনার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহষ্পতিবার সকাল এগার ঘটিকার সময় মাওলানা সামছু উদ্দিনের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিশোধের সামনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন মাওলানা আব্দুস ছাত্তার। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে বক্তব্য রাখেন মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মমিন উদ্দিন উসমানী, মাওলানা মাহাবুবুর রহমান গাজী, এস এম শহিদুল্লা, মুফতি ছায়েদুর রহমান ছায়েদী, মাওলা মুফতি ফয়জুল্লাহ আশরাফী সহ আরো অনেকই। এ সময় বক্তরা কাদিয়ানীদের সহযোগিতা করার দায়ে নাসিরনগর সদরের দায়িত্বরত সহশিলদার মোঃ আবু ছালেক কে ২৪ ঘন্টার ভিতরে অপসারণের দাবী জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন দিনের ভিতরে তাকে নাসিরনগর থেকে অপসারণ করা হবে বলে প্রতিশ্রæতি ব্যাক্ত করেন। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলা মহিউদ্দিন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেমে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রেরণ করা হয়।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array