মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত ৮ ফেব্রুয়ারী ২০২০ রোজ শনিবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় মক্তবের মাালানাও দ্বারা এক ছাত্রী ধর্ষনের চেষ্টার শিকার হয়েছে।ওই ঘটনায় ছাত্রীর পিতা মোঃ জামাল মিয়া ১৬ ফেব্রæয়ারী তারিখে বাদী হয়ে মক্তবের মাওলানা তাজুল ইসরাম ৯৫০)কে আসামী করে ব্রাক্ষণবাড়িয়ার বিঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ১ এ মামলা দায়ের করেছে।আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন প্রেরনের নির্দেশ দিয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে মাওলানা হাজী তাজুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন,আমি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে ধরমন্ডলে চাকুরী করে আসছি।আমি যখন এ মক্তবে আসি, তখন এটি একটি খুড়েঁর ঘর ছিল।বর্তমানে এখানে দুটি বিল্ডিং তেরী করে মসজিদ ও মক্তবের কাজ চলছে।সামনে আরো একটি বাউন্ডারী নির্মান হচ্ছে।আমি ১৯ বার হজ্ব করেছি।আমার জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে একটি মহল আমার বিরোদ্বাচারণ করছে ।ঘটনাটি সর্ম্পুন মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্র মুলক বলে দাবী করেন তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics