Tepantor

ধর্ষক ফারুকের ভয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেনা ব্রাহ্মণশাসন গ্রামের মেয়েরা

23 February, 2020 : 3:52 pm

মোঃ আব্দুল হান্নান: ফারুক নামে এক ধর্ষকের ভয়ে নিশ্চিন্তে স্কুল-কলেজে যাতায়াত ও এলাকায় চলাফেরা করতে পারেনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ  ইউনিয়নের  ব্রাহ্মণশাসন গ্রামের মেয়েরা। এই পর্যন্ত বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার আভিযোগে বিচার-শালিশ হয়েছে ফারুকের বিরুদ্ধে। কিন্তু তাতেও থামেনি ফারুক। সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ফারুক গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছে। ফারুক ব্রাহ্মণশাসন গ্রামের ছোবা মিয়ার ছেলে। তার বয়স ২২ বছর।

সরেজমিনে এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ফারুকের বিরুদ্ধে এ পর্যন্ত ২টি ধর্ষকের চেষ্টার অভিযোগে বিচার গ্রাম্য শালিসের মাধ্যমে ৫০ ও ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে মুচলেখা ও স্বাক্ষর নিয়ে মিমাংসা করা হয়েছে।

ভূক্তভোগী এক নারী জানান, কিছুদিন পূর্বে তার ভাইয়ের এক স্কুল পড়ুয়া মেয়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ফারুক তাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ছাত্রীর বাবা থানায় মামলা করতে গেলে স্থানীয় মুরুব্বী ও সর্দাররা সালিশের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করে সমাধান করে দেয়। পরে অবশ্য জরিমানার ১০ হাজার টাকা নেয়নি ওই ছাত্রীর পিতা।

অন্য এক ব্যক্তি নাম প্রকাশ না করার র্শতে জানান, তার ভাতিজীকেও স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে বখাটে ফারুক। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে ফারুকের মা বাবাকে অবগত করা হলেও কোনরূপ ব্যবস্থা নেয়নি তার মা-বাবা।

গৌকর্ণ ইউপির চেয়ারম্যান ছোয়াব আহম্মদ হৃতুল জানান, ফারুকের ধর্ষণের চেষ্টার একটি বিচার তিনি নিজে করেছেন। এমন আরো কয়েকটি ঘটনা স্থানীয়ভাবে শেষ হয়েছে বলেও তিনি শুনেছেন। বখাটে সিরিয়াল ধর্ষক ফারুকের ভয়ে এখন স্কুলে যাতায়াত করতে ভয় পাচ্ছে ওই এলাকার মেয়েরা।

এ বিষয়ে শালিশকারক নূরপুর গ্রামের মোঃ আক্তার মিয়া বলেন, ফারুকের পরিবার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অপরদিকে ভোক্তভোগীরা নিরীহ ও দরিদ্র বিধায় তাদের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা থানা ও আদালতে মামলা দিচ্ছে না। সম্প্রতি ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ফারুক গ্রেপ্তার হওয়ায় এমন তথ্য বেরিয়ে আসছে। এর আগে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

এলাকাবাসী ও ভোক্তভোগীদের দাবী, গ্রেপ্তার হওয়া ফারুকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের ব্যবস্থা না করা হলে এবং কোন ভাবে সে জেল থেকে বেরিয়ে আসলে ওই এলাকার মেয়েরা চলাফেরা করতে সমস্যা হবে। তাই এলাকাবাসী ও ভোক্তভোগীরা বখাটে সিরিয়াল ধর্ষক ও মেয়েদের উত্যক্তকারী ফারুকের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array