Tepantor

নাসিরনগরে ৯ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

19 March, 2020 : 8:12 pm

মোঃ আব্দুল হান্নান: সম্প্রতি করোনা ভাইরাসে ভয়াবহতার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবাস ফেরৎ ৯জনকে হোম কোয়ান্টারে থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত অত্র উপজেলার বিভিন্ন গ্রামের ২১৪ জন এবং ১৬ ও ১৭ মার্চ ৯ জন মোট ২২৩ জন প্রবাসী দেশে এসেছে। তাদের মাঝে ৯ জনকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কোনরূপ করোনা ভাইরাসের উপসর্গ না থাকার পরও সরকারী নিদের্শে ১৪ দিন হোম কোয়ান্টারে থাকার নির্দেশ দিয়েছে আর না থাকলে সরকারী জরিমানার কথাও জানিয়ে দিয়েছেন বলে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আর,এম,ও ডাঃ সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি আরো বলেন, প্রবাস ফেরৎ সকল ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে আমাদের ডাক্তার টিম সব সময় কাজ করে যাচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array