মোঃআ:হান্নান,নাসিরনগর:: ব্রাক্ষণবাড়িয়া,জেলার নাসিরনগরে সাপের কামড়ে সাপুড়ে আহত হওযার খবর পাওয়া গেছে। জানা গেছে ওই সাপুড়ের নাম মোঃসুন্দরর আলী (৫৫) তার পিতার নাম মৃত মন্নর আলী,তার গ্রামের বাড়ি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ ১৯ এপ্রিল ২০২০ রোজ রবিবার বেলা ৩ ঘটিকার সময় নাসিরনগর কলেজের পুর্ব উত্তরে ডিপমেশিনের(গভীর নলকূপ) পাশ থেকে একটি বিষাক্ত খোবরা সাপ ধরে খেলা দেখানোর সময় সাপটি সুন্দর আলীর ডান পায়ের হাটুতে কামড় দেয়।এ সময মাটিতে লুটে পড়ে সুন্দর আলী।মুমূর্ষ সুন্দন আলীকে চিকিৎসার জন্য ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।সাপটি কে বর্তমানে বস্তায় বন্ধী করে গাছে লটকিয়ে রাখা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics