মোঃ আব্দুল হান্নান: জেলার নাসিরনগর উপজেলায় ৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইয়াছিন মিয়া (৩০), পিতামৃত- খালেক মিয়া। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় ফান্দাউক রুবেল হোটেলের সামনে থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাসিরনগর থানা পুলিশের এস,আই মোঃ ময়নাল হোসেন খাঁন জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics