Tepantor

নাসিরনগর যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ষ্ট্যান্ড রিলিজ

8 December, 2020 : 5:32 pm

মোঃ আব্দুল হান্নান: জেলার নাসিরনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলামকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বর্তমান কর্মস্থল নাসিরনগর থেকে কালীয়া নরাইলে তাকে বদলী করা হয়েছে।

৭ ডিসেম্বর মোঃ আব্দুল হামিদ খান উপ-পরিচালক প্রসাশন স্বাক্ষরিত ৯৬১নং স্মারকের অফিস আদেশে থাকে বদলী করা হয়।

কি কারণে তাকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে তার বিস্তারিত জানাযায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাতুব্বর রফিকুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে এমন বদলী হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাদিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array