আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাপ্তাহিক বন্ধের কারণে টানা ২ দিন বন্ধ থাকছে আখাউড়া স্থলবন্দর এর আমদানি রপ্তানি কার্যক্রম। আজ শুক্রবার ১১ মার্চ সাপ্তাহিক ছুটি এবং আগামীকাল শনিবার ১২ মার্চ অত্র উপজেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এই ২ দিন বন্ধের বিষয়টি আগরতলার ব্যবসায়ীদের কে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি বলেন, অত্র স্থলবন্দরের প্রধান উপদেষ্টা পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক হিসেবে প্রার্থী তাই এ উপলক্ষে ১২ তারিখ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মোঃ রাজিব ভুঁইয়া বলেন, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের এপার ওপার আসা যাওয়া স্বাভাবিক থাকবে এবং আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম চলবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics