আশরাফুল মামুন; আখাউড়ায় জারিফ আনসারি অভি (২২) নামে এক যুবক কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার জারিফ আনসারি অভি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে। গত সোমবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আযমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, গ্রেফতার আনসারির বিরুদ্ধে নারী ও শিশু আইনে আগের একটি মামলা আদালতে বিচারাধীন আছে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, আটক আনসারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরনের পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজত প্রেরণ করেছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics