পাওনা টাকা চাওয়ায় শ্বশুর বাড়ির স্বমন্ধি কে মারধর জামাইয়ের
13 June, 2023 : 11:42 pm
আশরাফুল মামুন; দীর্ঘদিনের পাওনা টাকা চাওয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে শ্বশুর বাড়ি তে গিয়ে স্ত্রীর বড় ভাইয়ের উপর অতর্কিত হামলা করে মারধরের অভিযোগ পাওয়া গেছে সরাইল উপজেলার চুন্টা এলাকার মাসুদুর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলায় নোয়াবাদী গ্রামে। ঐ গ্রামের বাসিন্দা মাহতাবউদ্দিন মাতু মিয়া কে ডেকে এনে তার উপর হামলা করে শ্বশুর বাড়ির জামাই মাসুদুর রহমান। পরে মাহতাবউদ্দিন মাতু মিয়া কে ফাঁসাতে নিজে নিজে হসপিটালের বিছানায় শুয়ে আহত হওয়ার নাটক সাজিয়ে মাতুর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট চাঁদাবাজির অভিযোগ করে কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার করছে।
মাসুদুর রহমানের বিতর্কিত কর্মকান্ডের কারণে বিভিন্ন সময়ে তিনি আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন। সর্বশেষ ২০১৮ সালে সরাইল ও আশুগঞ্জ উপজেলা থেকে আওয়ামীলীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচন করার জন্য মনোনয়ন চান। আর ঠিক তখনই তার বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় উঠে যে, মাসুদুর রহমান পেশা জীবনে একজন পিয়নের চাকুরী করেছেন মাত্র। হঠাৎ করে কোটি টাকার গাড়ি এবং কোটি কোটি একাধিক বাড়ি ক্রয় করে সবার নজড়ে আসেন। একজন পিয়ন কিভাবে হঠাৎ কোটি কোটি টাকার মালিক বনে গেলেন এ নিয়ে ঢাকা ও ব্রাহ্মণবাড়ীয়ার জাতীয় দৈনিক পত্রিকায় তার অবৈধ টাকার উৎস্য নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ।
মাসুদুর রহমান অবৈধ টাকায় সরাইল থেকে বিজয়নগর সিঙ্গারবিল গিয়ে দেড় কোটি টাকায় বাড়ী কিনে সেখানেরও বাসিন্দা হয়েছেন, সে মুক্তিযুদ্ধা না হয়েও বিজয়নগর উপজেলায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন। স্বাধীনতা সংগ্রাম হয়েছে ৫২ বছর চলছে কিন্তু মাসুদুর রহমানের বয়সও ৫২ বছর। মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা হন কিভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ভোক্তভোগী মাহতাবউদ্দিন মাতু মিয়া বলেন, মাসুদ আমার চাচাত ছোটবোন জামাই । সেই সূত্র ধরে আমি তার কাছে জায়গা বিক্রি করে সাড়ে ৫ লাখ টাকা পাওনা হই। এই লেনদেনের বিষয় টি এলাকার মেম্বার চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি জানেন। মাসুদ আজ দীর্ঘ দিন ধরে নানা তালবাহানায় আজ দিব কাল দিব বলে ঘোড়াঘুড়ি করতেছে। ঘটনার দিন মাসুদ সিএনজি দিয়ে আমাদের এলাকায় এসে স্থানীয় ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়ার মাধ্যমে ডেকে এনে বলে আগামী ৩ মাস পর টাকা দিবে। কিন্তু আমি রাজি না হওয়ায় মাসুদ আমার উপর অতর্কিত হামলা করে ।
এবিষয়ে সিঙ্গারবিল ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম, মাসুদের কাছে মাতু মিয়া জায়গা বিক্রির টাকা পায় এটা সত্য, মাসুদ এই টাকা আরো ৩ মাস পরে পরিশোধ করবে বললে তখন মাতু মিয়া এতদিন অপেক্ষা করতে অস্বীকার করেন। তখন উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আর মাসুদ যে চাঁদাবাজির অভিযোগ করেছে এই কথার কোন ভিত্তি নেই।
এবিষয়ে জানতে মাসুদুর রহমান কে মোবাইল একাধিক বার কল দিয়ে পাওয়া যায়নি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Array