Tepantor

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিকের মৃত্যু

4 September, 2023 : 6:51 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)। তাদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি জিলুকদার পাড়া গ্রামে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নির্মাণশ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরাকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array