Tepantor

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন: ‘গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে ভারত’

13 February, 2026 : 10:26 am

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ‘নির্ধারক’ জয়কে স্বাগত জানান।

নরেন্দ্র মোদি তার আনুষ্ঠানিক বার্তায় বলেন, “বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ধারক জয় অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজয় প্রমাণ করে যে আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের গভীর আস্থা রয়েছে।”

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে মোদি আরও বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে। আমাদের দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো এগিয়ে নিতে আমরা আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বড় জয়ের পথে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে মার্কিন দূতাবাসও তারেক রহমান ও বিএনপিকে তাদের এই ‘ঐতিহাসিক’ জয়ের জন্য অভিনন্দন জানায়। এনডিটিভি ও রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array