দেশের কারাগারগুলোতে বাড়ছে বন্দি, বাড়তি সতর্কতা
19 November, 2026 : 11:12 pm

ছবি: কাশিমপুর কারাগার
তেপান্তর রিপোর্ট:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের ন্যায় কারাগারগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ দেশের সবকটি অর্থাৎ ৭৫টি কারাগারেই নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল।
এদিকে, দলটির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন গ্রেপ্তার হওয়ায় কারাগারগুলোতে বন্দির চাপ ক্রমশ বাড়ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।