আশরাফুল মামুন::নানা সমস্যায় জর্জরিত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই যোগদান করেছেন ৭ জন নতুন চিকিৎসক । দালালমুক্ত পরিবেশ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে ভিজিটের সময় বেঁধে দেয়া সহ নিয়মিত পরিচ্ছন্নতার উদ্যোগ ইত্যাদি। আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স টি যে অত্র উপজেলার ছাড়াও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলা এবং সদর উপজেলা স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ ।তাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সর্বশেষ আশ্রয়স্থল এই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্ব দিয়ে সম্প্রতি আখাউড়া হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো. শাহ আলম এসব উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ওই হাসপাতালে সাতজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। আগে থেকেই রয়েছেন আরো চার চিকিৎসক। এখন থেকে প্রতিদিন অন্তত ৬/৭জন চিকিৎসক সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখবেন। ২৪ ঘন্টা জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার জন্য আট ঘন্টা অন্তর অন্তর একজন মেডিকেল অফিসার নিয়োজিত থাকবেন। যিনি রাত্রকালীন কর্তব্য পালন করবেন তিনি পরদিন ছুটি পাবেন।
এদিকে হাসপাতালে ক্লিনিকের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওষুধ কম্পানির প্রতিনিধিরা প্রতি রবি ও বুধবার বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের ভিজিট করতে পারবেন। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়া সিজিয়ান কমিয়ে এনে নরমাল ডেলিভারিতে জোর দিচ্ছেন তারা।
সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, আইনমন্ত্রী আনিসুল হক এম.পি’র নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে রোগীদের সেবার মান বাড়বে। রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম হাসপাতালের সঠিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ।
উল্লেখ্য যে, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি , পর্যাপ্ত সংখ্যায় মেডিকেল অফিসার না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এই মর্মে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics