তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আসাদুল ইসলাম (২৯) নামে এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন ।
আজ সোমবার সকাল সাড়ে ১২টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আসাদুল ইসলাম এর পিতা- নজরুল ইসলাম, গ্রাম- রসুলপুর, থানা-দেবীদ্বার, জেলা- কুমিল্লা।
জেল কর্তৃপক্ষ জানান, হাজতি আসাদুল ইসলাম হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য ১২:২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে ১২:২৮ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক উক্ত হাজতিকে মৃত ঘোষণা করেন।
তার মৃত দেহ বর্তমানে হাসপাতালের মর্গে আছে। কারা কর্তৃপক্ষ আরো জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং ৩১; তারিখ- ১৩/১২/২০১৯ ইং। জিআর নং ৯৩০/১৯। উক্ত মৃত হাজতি একজন সাবেক পুলিশ কনস্টেবল ছিলেন। গত ১৩/১২/২০১৯ ইং হতে সে জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics