আসাদুজ্জামান আসাদ: ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্ডার বাজার (মধ্যপাড়া) এলাকায় মানুষের চলাচলের রাস্তায় বাজার বসায় শিশু শিক্ষার্থীসহ ভুগান্তিতে পড়েছে ওই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষ।
মটের গুড়া থেকে বর্ডার বাজার বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় মধ্যপাড়া অংশে বসছে এই বাজার। ফলে ওই এলাকার শিক্ষার্থী ও সাধারন মানুষ বাজারের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছে। অভিযোগ আছে, একটি চক্র দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে রাস্তায় বাজার বসাচ্ছে। বাজারের পাশেই রয়েছে হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকার সাধারণ মানুষ এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একাধিকবার অভিযোগ করেও কোন ফল পাচ্ছেনা বলে অভিযোগ।
শনিবার সকালে সরজমিনে বাজারে গিয়ে দেখা যায়, এই বাজারের কারণে দিনের অর্ধেক সময় রাস্তাটি বন্ধ থাকে। রাস্তার ওপর বাজার বসায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার সম্পূর্ন অংশ ও স্কুলের জানালা সব গুলাই বন্ধ থাকে। ফলে মধ্যপাড়ার পশ্চিম-দক্ষিণ অংশের মানুষ রাস্তাটি ব্যবহার করতে পারে না। তাদের বাসা থেকে বের হতে এবং এখানে অবস্থিত স্কুল-মাদ্রাসার বাচ্ছাদের যাতায়াতে এই রোডটি ব্যবহার করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত ।
আর এখানে বাজার বসার কারণে ব্যাপক শব্দ সৃষ্টি হয়। এতে জনসাধারণ ও বিশেষকরে স্কুলের কোমলমতি শিশুদের শিক্ষা এখন দুর্ভোগে পরিনত হয়েছে। শুধু তা-ই নয়, বাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয় ।আর এইসব ময়লা-আবর্জনা পড়ে ড্রেন গুলা বন্ধ হয়ে থাকে সব সময়।
এ ব্যপারে মধ্যপাড়ার দিঘির পাড়ের স্থানীয় বাসিন্দা মোঃ শাকিল তেপান্তর কে জানান,পৌরসভার দায়িত্ব হচ্ছে পৌর এলাকার লোকজনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। অথচ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা তা না করে রাস্তায় বাজার বসিয়ে উল্টো জনগণের চলার পথে বাধা সৃষ্টি করছে। রাস্তার ওপরের এই বাজারটি এখান থেকে স্থানান্তর করে মূল বাজারে ফিরিয়ে নেয়ার জন্য এলাকাবাসী এবং স্কুলের পক্ষ থেকে একাধিকবার পৌরসভাকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বসাক পাড়ার আশিকুর রহমান বলেন,এই পথ দিয়ে প্রতিদিন অফিসে আসা যাওয়া করতাম।এখন অনেক পথ ঘুরে বর্ডার বাজার হয়ে যেতে হয়।বাজার বসার কারনে এই দিক দিয়ে চলাচল করতে হচ্ছে।
ইমামবাগের জুহা আঞ্জুম বলেন, কেমব্রিজ এলেভেটেড স্কুলে আমার ছেলে পড়ে।মূল বাজার থেকে সড়ে এই রাস্তায় বাজার আসায় স্কুলে আসা-যাওয়ায় অনেক অসুবিধা হয়।মানুষের ভিড় ঠেলেই প্রতিদিন আসা-যাওয়া করতে হয়।
হুমায়ূন কবির স্কুলের শিক্ষিকা জানান,এই বাজারের কারনে আমাদের স্কুলের জানালা গুলা খুলা যায় না।মানুষের আনাগোনায় শব্দ বেশি হওয়ায় সঠিকভাবে ক্লাসে পাঠদান করা যায় না।স্কুল কতৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি।
এই ব্যাপারে পৌরসভার মেয়র এর সাথে বারবার ফোনে এবং সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী, পৌরসভা বর্ডার বাজারটি প্রতিবছর ইজারা দেয় এবং এর থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করে। কিন্তু সঠিক ভাবে নজরদারী না করায় মূলবাজার থেকে সরে রাস্তায় চলে এসেছে বাজারটি।আর এই বিষয়টি কাজে লাগিয়ে আসাধু কিছুলোক হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এলাকাবাসীর দাবী করে বলেন,অবিলম্বে এই বাজার স্কুলের রাস্তা থেকে মূল বাজারে স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। আমরা আশা করছি,স্কুলের শিশুদের পড়াশোনার কথা ভেবে এবং এলাকাবাসীর অসুবিধার কথা ভেবে সড়কের ওপর থেকে দ্রুত বাজারটি সরিয়ে নেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics