Tepantor

নবীনগরে করোনা উপসর্গে যুবতীর মৃত্যু

10 June, 2020 : 4:19 pm

মোঃ সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবতির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তাহসিন আক্তার জনি নামে ওই যুবতী।

জানাযায়, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের পরিবহন শ্রমিক জসিম উদ্দিনের মেয়ে তাহসিন আক্তার জনি(৩২) সিলেটে কৃষি বিপণন অধিদপ্তর অফিসে কর্মরত ছিলো। সে পরিবারে চার বোনের মধ্যে সবার বড় এবং সংসারেও একমাত্র উপার্জনকারী ছিলেন। গত বৃহস্পতিবার সিলেট থেকে বাড়িতে আসার পর ঠান্ডা,কাশি,জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়, পরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে।

খবর পেয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তার বাড়িতে গিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। নিশ্চিত করেছেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএ ডা. হাবিবুর রহমান
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন,করোনা রোগীকে যেভাবে দাফন করা হয় সেভাবেই মাওলানা মেহেদীর নেতৃত্বে জানাজা শেষে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ কবরস্থানে ওই যুবতীর লাশ দাফন করা হয়।
উল্লেখ্য করোনা ভাইরাস আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে নবীনগর উপজেলার মধ্যে ইতিমধ্যে ৩ জন পুরুষ ৩ জন মহিলাসহ মোট ৬জন মৃত্যু বরণ করেছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array