আসাদুজ্জামান আসাদঃ পাবনার ঈশ্বরদী থানার প্রতারণা ও ভূয়া করোনা রিপোর্ট দেয়ার একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ এর জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত ৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ এর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতর ও পাবনা সিভিল সার্জন কার্যালয়ের অনুমোদনহীন রূপপুর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের অনুমতি দেয়ায় ও ভূয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী একটি মামলা হয়।
মামলার প্রথম আসামি মেডিকেয়ার এর মালিক আব্দুল ওহাবকে গ্রেফতার এর পর সিলগালা করা হয়েছে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
এই মামলার দ্বিতীয় আসামি ডাঃআবু সাঈদকে গ্রেফতারের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রিকুইজিশন পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।রিকুইজিশন পেয়ে ডাঃআবু সাঈদকে গ্রেফতার করতে গেলে ডাঃআবু সাঈদ এর পরিবার জামিনের কাগজ প্রদর্শন করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন তেপান্তর কে জানান, ইমেল এর মাধ্যমে ঈশ্বরদী থানার রিকুইজিশন আমরা পেয়েছি।
এই মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার এর জন্য ডাঃ আবু সাঈদ এর বাড়িতে গেলে তার পরিবার রিকল প্রদর্শন করেন।
পাবনার আদালতে ডাঃ আবু সাঈদ আত্নসমর্পণের মাধ্যমে এ জামিন নিয়ে এসেছেন বলেও জানান তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics