Tepantor

আখাউড়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

26 April, 2021 : 12:45 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হিরণ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার খালাজুড়া – আনোয়ারপুর সড়কের পাশের ধানের জমি থেকে গলাকাটা অবস্থায় হিরনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হিরণ চৌধুরী উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি অটোরিকশা চালক।

পরিবারেরর লোকজন জানান, হিরণ চৌধুরী রবিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
এদিকে খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অটোরিকশা ছিনিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটনো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array