সৈম আকবর: গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে নবীনগরের কৃষ্ণনগর বাজারে দুইটি দোকান পুড়ে গেছে। এত প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার ভোরে এই ঘটনা ঘটে।
জানা যায়, কৃষ্ণনগর সড়ক বাজারে আবু তাহের মিয়ার নিরিবিলি হোটেলে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেল এবং পাশের হেলাল মিয়ার ওয়ার্কশপটি সম্পূর্ণ পুড়ে গেছে।
এলাকার লোকজন আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।

খোঁজ নিয়ে জানা যায় নিরিবিলি হোটেলে রাখা ১৫ বস্তা ময়দা, এক ড্রাম সয়াবিন তেল,চিনি,১০ সিলিন্ডার এলপি গ্যাস, ও অন্যান্য সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। ১০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি। হোটেলের পাশের ওয়াকসপটি ও সম্পূর্ণ পুড়ে গেছে এবং মালামাল নষ্ট হয়ে গেছে।
নিরিবিলি হোটেলের মালিক আবু তাহের বলেন, অনেক ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম। এখন আগুনে পুড়ার কারণে প্রায় নিঃস্ব হয়ে গেলাম।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics