আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পানিতে ডুবে মোঃ জুনায়েদ(০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন এর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানায় দুপুর বারোটার দিকে বিষ্ণুপুর মাদ্রাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে যায়। প্রতিবেশীরা এমন খবর দিলে আমরা সাথেই সেখানে ছুটে যায় গিয়ে দেখি প্রতিবেশী লোকেরা তাকে পানি থেকে তুলে পেট এবং বুকে চাপ দিচ্ছে আর মুখ দিয়ে পানি বের হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যু নিশ্চিত করাে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহানা আক্তার নুর স্বর্ণা জানান মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics