শেখ রাজেন: করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকানপাট। তবে শহরে রুগী যাতায়াত ও জরুরী কাজে সীমিত পরিসরে রিক্সা চলতে দেখা যাচ্ছে।
জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা রয়েছে। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যানবাহন চলাচল করছে। লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি মোটামোটি আছে। প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে খোলা রয়েছে।
লকডাউনে মানুষের অবাধ চলাচল বন্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে শহরে জোরালো করা হয়েছে পুলিশি টহল। রাস্তায় ঘোরাঘুরি করছেন এমন অনেককে পুলিশি প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়াতে নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৬। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭১ জন রোগী। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬২ জন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics