Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে ২ ডোজ করোনার টিকা গ্রহন ১ গৃহবধূর

7 August, 2021 : 5:52 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়া আধা ঘণ্টার ব্যবধানে করোনার ২ টিকা গ্রহনের খবর পাওয়া গেছে। টিকা গ্রহীতা হলেন জেলার সরাইল উপজেলায় রোজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ। শনিবার (০৭ আগস্ট) দুপুরে গণটিকাদান কার্যক্রম চলাকালে উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুই টিকা নেওয়ার পরও রোজিনার কোন শারিরীক সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন রোজিনার স্বামী মুসলিম খান। রোজিনা বেগম অত্র উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

রোজিনা বেগমের স্বামী মুসলিম খান জানান, দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকাকার্ডের জন্য রোজিনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর টিকাদানকর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকাকার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন জিজ্ঞেস করলে বলেন তিনি টিকা নেননি। সেজন্য ওই নারীকে টিকা দেন। টিকা নেওয়ার পর ওই নারী চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন। তবে দুই ডোজ নিলেও ওই নারীর কোনো সমস্যা হবে না বলে জানান ডা. নোমান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array