ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাদা মাটির নীচ থেকে হাফিজ মিয়া (২৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে। পুলিশ জানায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুরে চান্দুরা-আখাউড়া সড়কের আলাদাউদপুর সড়কের পাশের খাদ থেকে কাদা মাটির নীচ থেকে হাফিজ মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, হাফিজ মিয়া বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মের্গ প্রেরন করা হয় । থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics