Tepantor

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী লোকনাথ ময়দানে স্থাপনা নির্মান বন্ধ করেছেন এমপি মোক্তাদির

10 February, 2022 : 1:55 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার ট্যাংকের পাড়ের ঐতিহ্যবাহী “দানবীর লোকনাথ রায় ময়দান”এ স্থাপনা নির্মান বন্ধ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। বৃহষ্পতিবার বেলা ১২টায় এমপি মোক্তাদির নিজে ট্যাংকের পাড় মাঠে এসে স্থাপনা নির্মান বন্ধ করার নির্দেশ দেন। স্থাপনাটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক নির্মান করা হচ্ছিল।

এর আগে বুধবার লোকনাথ রায় ময়দানে টিকা দেওয়ার জন্য স্থাপনা নির্মান শুরু করে পৌরসভা। ব্যপারটি জানাজানি হওয়ার পর থেকেই শহরের সকল শ্রেণী পেশার মানুষ নির্মানের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন। পরে বৃহষ্পতিবার এমপি মোক্তাদির নিজে ঘটনার স্থান পরিদর্শন করে স্থাপনা নির্মান বন্ধ করে দেন।

 

এসকে

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array