Tepantor

আখাউড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ৬

11 February, 2022 : 10:09 pm

আশরাফুল মামুন; আখাউড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৩ মাদক ব্যবসায়ী কে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল স্কফ সিরাপ এবং ০৪ ক্যান ভারতীয় কিংফিশার বিয়ার সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। অপর পৃথক অভিযানে মাদক মামলার পলাতক আসামী ১ জন, নিয়মিত মামলার আসামী ১ জন সহ ওয়ারেন্টভুক্ত ০১ জন সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করেছে।

আখাউড়া থানার ফেইসবুক পোস্টে বলা হয়েছে (১১ ফেব্রুয়ারী) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্নেল বাজার হইতে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ টি মাদক মামলার পলাতক আসামী যথাক্রমে বাউতলা গ্রামের মোঃ শাহাজাহান মিয়ার পুত্র মোঃ জনি মিয়া(২৭), দূর্গাপুর গ্রামের মধ্যপাড়ার জাহাঙ্গীর মিয়ার পুত্র আশরাফুল ইসলাম শুভ (২০) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রামধননগর হইতে ১০ বোতল স্কফ সিরাপ এবং ০৪ ক্যান কিংফিশার বিয়ার সহ আসামী মো: হৃদয় মিয়া (১৮) কে গ্রেফতার করা হয়েছে। হৃদয় রামধন নগর সরকার পাড়ার সোলেমান মিয়া প্রকাশ ফারহান মিয়ার পুত্র। ১১ ফেব্রুয়ারী শুক্রবার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো: রমজান আলী সুজন, পিতা- মো: শহিদ মিয়া, গ্রামঃ বনগজ, গ্রেফতার করা হয়েছে ।
নিয়মিত মাদক মামলার পলাতক আসামী হৃদয় কে আটক করা হয়েছে। হৃদয় রাজাপুর গ্রামের নোয়াব আলীর পুত্রা। নিয়মিত মামলার আরেক আসামী মোঃ খোরশেদ মিয়া কে আটক করা হয়েছে। মোঃ খোরশেদ নুরপুর গ্রামের মৃত মহরম আলীর পুত্র। উক্ত আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা সহ ০৩টি অন্যান্য ধারার মামলা পাওয়া যায়।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array