আশরাফুল মামুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে চার গুণ বেড়েছে। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এসব উন্নয়ন দেখতে পান না। তারা যখন(বিএনপি) ক্ষমতায় ছিলো নিজেদের আখের গুছিয়েছে হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করেছে।
মঙ্গলবার রাতে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ ভারতের ত্রিপুরায় বাংলাদেশের ২য় চলচ্চিত্র উৎসব ও আসামে প্রথম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রাকালে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরো দেশের চেহারা বদলে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেছেন। এসব জিনিস বিএনপি নেতারা দেখেন না।
এ সময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রচারের কথা বলেন। এর আগে বিকালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত নায়ক-নায়িকাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল একইপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছান।
রাতে আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, যুবলীগের যুগ্ন আহবায়ক আঃ মমিন বাবুল,ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics